ভর্তি ও খরচ সংক্রান্ত নিয়ম
- ভর্তি ফরমের মূল্য ১০০ টাকা।
- ভর্তি ও খরচ সংক্রান্ত সকল টাকা অফেরতযোগ্য; তবে চলতি মাস ব্যতীত।
- ভর্তি সংক্রান্ত ও শিক্ষা সামগ্রীর টাকা অফেরতযোগ্য।
বিদ্যালয় পরিত্যাগ
যথাযথ নিয়ম মেনে বিদ্যালয় পরিত্যাগ করলে চলতি মাসসহ ২ মাসের খরচ দিতে হবে। অগ্রিম দেওয়া থাকলে তা কর্তন করে বাদবাকি অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হবে।
শৃঙ্খলা ও আচরণ
শিক্ষার্থী বা অভিভাবকদের অসদাচরণ বা বিদ্যালয়ের নিয়মবহির্ভূত কোনো কাজ শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং শাস্তি হিসেবে সাময়িক বা স্থায়ী বহিষ্কার করা হতে পারে।
শিশুদের প্রতি আচরণ
শিক্ষার্থীদের শারীরিক বা মানসিক শাস্তি প্রদান করা হয় না।