Call Us: 01796779991 | Email: iqramadrasah5@gmail.com
f ▶
ইকরা মাদ্রাসা
ইসলামি শিক্ষাই মুসলিম জাতির মেরুদন্ড
Page

FAQ

নিচে আমাদের মাদরাসা সম্পর্কে কিছু সাধারণ প্রশ্নের উত্তর দেওয়া হলো।

এটি কোন ভাষা মিডিয়ামের প্রতিষ্ঠান?
ইকরা মাদ্রাসা বাংলা মাধ্যমে পরিচালিত একটি প্রতিষ্ঠান। তবে আরবি ও ইংরেজি ভাষার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
মাদরাসার সিলেবাস কেমন?
এখানে জেনারেল শিক্ষা ও ইসলামী শিক্ষার সমন্বয় করে পাঠদান করা হয়। হিফযুল কুরআন, আরবি ভাষা ও ইসলামিক স্টাডিজ ছাড়াও বাংলা, গণিত ও ইংরেজিসহ ক্লাসভিত্তিক অন্যান্য জেনারেল বিষয় পড়ানো হয়।
এটি কি আলিয়া বা কওমি মাদরাসা?
এটি শুধু আলিয়া বা শুধু কওমি ধারার মধ্যে সীমাবদ্ধ নয়। জেনারেল ও দ্বীনি শিক্ষার সমন্বিত ব্যবস্থা। শিক্ষার্থীরা পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট ধারায় এগিয়ে যেতে পারে, ইন-শা-আল্লাহ।
বোর্ড পরীক্ষা দেওয়া যায়?
জি। বেফাক বোর্ডের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ আছে। এছাড়া ৫ম ও ৮ম শ্রেণিতে জেনারেল বোর্ডের বৃত্তি পরীক্ষা এবং দাখিল (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রয়েছে। বিস্তারিত অফিসে জানুন।
হিফযের ব্যবস্থা আছে? হিফয করা কি বাধ্যতামূলক?
Pre-Hifz ও Hifz বিভাগ রয়েছে। হিফযের পরিধি শিক্ষার্থীর মেধা ও স্তর অনুযায়ী নির্ধারিত হয়। বিস্তারিত অফিস থেকে জানা যাবে।
ভাষার উপর গুরুত্ব কতটা?
বাংলা, ইংরেজি ও আরবি—এই ভাষাগুলোর চর্চায় গুরুত্ব দেওয়া হয়, যাতে শিক্ষার্থীরা পাঠ ও যোগাযোগে দক্ষ হয়।
আদব-আখলাক ও মূল্যবোধ শিক্ষা কীভাবে দেওয়া হয়?
ক্লাস ও পরিবেশ এমনভাবে সাজানো, যাতে শিক্ষার্থীরা ইসলামী আদর্শ, শিষ্টাচার ও নৈতিকতা বাস্তব জীবনে প্রয়োগ করতে শেখে।
অভিভাবকদের জন্য কি দীনি শিক্ষার কোনো কার্যক্রম থাকে?
অভিভাবক সভা ও প্রয়োজনীয় নির্দেশনার মাধ্যমে অভিভাবকদের সম্পৃক্ত রাখা হয়। বিশেষ উপলক্ষে দ্বীনি আলোচনা/সেশন আয়োজন করা হতে পারে।
ভর্তি কার্যক্রম কবে থেকে শুরু হয়?
প্রতি বছর অক্টোবর থেকে প্লে থেকে ৪র্থ শ্রেণি ও ১ম জামাতে ভর্তি কার্যক্রম চলে। বিস্তারিত প্রসপেক্টাসের জন্য সরাসরি কেশবপুর শাখার অফিসে যোগাযোগ করুন।
কোন বয়সে কোন শ্রেণিতে ভর্তি নেওয়া হয়?
প্লে: প্রায় ৩–৪ বছর
নার্সারি: ৪–৫ বছর
কেজি: ৫–৬ বছর
১ম শ্রেণি: ৬–৭ বছর
এভাবে ক্রমান্বয়ে উচ্চতর শ্রেণি।
হিফজ/Pre-Hifz: অফিসের নির্দেশনা অনুযায়ী।
ভর্তি পরীক্ষায় কী কী হয়?
শিক্ষার্থীর বয়স, প্রস্তুতি ও সামর্থ্য অনুযায়ী মৌখিক/লিখিত মূল্যায়ন হতে পারে। প্রয়োজনে অভিভাবকের সাথেও আলোচনা করা হয়।
ভর্তি হতে হলে কী কী ডকুমেন্টস জমা দিতে হয়?
শিক্ষার্থীর জন্মনিবন্ধনের ফটোকপি ও পাসপোর্ট সাইজের ১ কপি ছবি; পিতা-মাতা উভয়ের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং পিতার পাসপোর্ট সাইজের ১ কপি ছবি।
ইউনিফর্ম / ড্রেস কোড কেমন?
শিক্ষক: সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, সাদা টুপি।
ছেলে শিক্ষার্থী: সাদা টুপি, বিস্কুট কালার পাঞ্জাবি ও পায়জামা।
মেয়ে শিক্ষার্থী: বিস্কুট কালার জামা, খয়েরী হিজাব ও খয়েরী সালোয়ার।
পরিচ্ছন্ন ও নির্ধারিত পোশাকে ক্লাসে উপস্থিত হতে হবে।
বাস/পরিবহন সুবিধা কীভাবে পাওয়া যায়?
নির্দিষ্ট রুটে পরিবহন সুবিধা থাকতে পারে। আসন ও রুট সীমিত—ভর্তির পর আবেদন সাপেক্ষে। বিস্তারিত অফিসে জানুন।
আবাসিক সুবিধা আছে কি?
বর্তমান ব্যবস্থা ও শর্ত অফিস থেকে নিশ্চিত করুন।
প্রয়োজনে মেডিকেল সাপোর্ট দেওয়া হয়?
প্রয়োজনে প্রাথমিক সহায়তা/ব্যবস্থা নেওয়া হয়। জরুরি অবস্থায় অভিভাবককে অবহিত করা হয়।
টিউশন ফি ও অন্যান্য ফি কত?
ফি শিক্ষাবর্ষ ও শ্রেণিভেদে ভিন্ন হতে পারে। হালনাগাদ ফি চার্ট অফিস বা ওয়েবসাইটের ফি/প্রসপেক্টাস পেজ থেকে জানুন।
সিবলিংসদের জন্য কোনো ছাড় আছে কি?
একই পরিবারের একাধিক সন্তান ভর্তি হলে নীতিমালা অনুযায়ী ছাড়ের সুযোগ থাকতে পারে। অফিসে জানুন।
অসচ্ছল/মেধাবীদের জন্য কোনো সুযোগ আছে কি?
মেধাবী ও প্রয়োজনীয় শিক্ষার্থীদের জন্য বৃত্তি/সহায়তার সুযোগ রয়েছে (শর্ত সাপেক্ষে)। ইকরা বৃত্তি উৎসব ও সংশ্লিষ্ট নোটিশ দেখুন।
মাদরাসার বিশেষ সুবিধা কী কী?
সমন্বিত জেনারেল ও দ্বীনি শিক্ষা
হিফজ/Pre-Hifz বিভাগ
শৃঙ্খলাপূর্ণ পরিবেশ
অভিজ্ঞ শিক্ষক
নোটিশ ও অভিভাবক যোগাযোগ
প্রয়োজনীয় অন্যান্য সুবিধা (অফিস থেকে বিস্তারিত)
মাসিক খরচ কবে পরিশোধ করতে হয়?
প্রতি চলতি মাসের খরচ ১–৭ তারিখের মধ্যে পরিশোধ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।
ইকরা বৃত্তি উৎসব কী এবং পরীক্ষার ফি কত?
প্রতি বছর সকল শিক্ষাপ্রতিষ্ঠানের (প্লে থেকে ১০ম শ্রেণি) শিক্ষার্থীদের নিয়ে NCTB বইয়ের আলোকে ইকরা বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফি ১৮০ টাকা। ২০২৬ সালে ২০ নভেম্বর, শুক্রবার কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বিষয়ে অনলাইনে জানানো হবে।
ভর্তি ফরম ও ভর্তি-সংক্রান্ত টাকা কি ফেরতযোগ্য?
ভর্তি ফরমের মূল্য ১০০ টাকা। ভর্তি সংক্রান্ত ও শিক্ষা সামগ্রীর টাকা অফেরতযোগ্য। বিস্তারিত নিয়ম "নিয়মাবলি ও ফেরত নীতি" পেজে দেখুন।
● অফিস খোলা