নতুন শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম সংক্রান্ত বিজ্ঞপ্তি
সম্মানিত অভিভাবকবৃন্দ,
ইকরা একাডেমিতে প্রতি বছর নতুন শিক্ষাবর্ষের জন্য অক্টোম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়।
আপনার সন্তানের সুন্দর ও সুশৃঙ্খল শিক্ষাজীবনের সূচনায় ইকরা একাডেমি হতে পারে একটি আদর্শ শিক্ষাঙ্গন—যেখানে আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামী মূল্যবোধ, নৈতিকতা ও শৃঙ্খলার প্রতি গুরুত্ব দেওয়া হয়।
নতুন শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকদের ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য, শ্রেণি, ভর্তি প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য নির্দেশনার জন্য একাডেমির Admission Page অথবা নির্ধারিত শাখায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
ভর্তি কার্যক্রম শুরু ১লা অক্টোবর
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও পরবর্তী নির্দেশনা যথাসময়ে ইকরা একাডেমির পক্ষ থেকে প্রকাশ করা হবে।
আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ ও নৈতিক বিকাশের যাত্রায় ইকরা একাডেমির সঙ্গে থাকার জন্য আপনাকে স্বাগতম।
— ইকরা একাডেমি কর্তৃপক্ষ
