Call Us: 01796779991 | Email: iqramadrasah5@gmail.com
f ▶
ইকরা মাদ্রাসা
ইসলামি শিক্ষাই মুসলিম জাতির মেরুদন্ড
Page

লক্ষ্য ও উদ্দেশ্য

লক্ষ্য ও উদ্দেশ্য

ইকরার লক্ষ্য ও অঙ্গীকার

ইকরার লক্ষ্য

  • শিক্ষা-দীক্ষার মাধ্যমে এমন এক আদর্শ মুসলিম প্রজন্ম গড়ে তোলা, যারা দ্বীনি ও জাগতিক—উভয় জ্ঞানেই সুশিক্ষিত এবং জীবনের সর্বক্ষেত্রে ইসলাম অনুসরণে দৃঢ়প্রতিজ্ঞ।
  • শিশুর পাশাপাশি তার পরিবারকেও ইসলামি শিক্ষা ও মূল্যবোধে সমৃদ্ধ করে একটি আদর্শ মুসলিম পরিবার গড়ে তোলা।
  • শিশুকালেই মৌলিক ইসলামি জ্ঞান ও নৈতিক শিক্ষা অর্জনের যে ঐতিহ্য এ দেশে প্রচলিত ছিল, তা যুগোপযোগী রূপে ফিরিয়ে আনা।

ইকরার অঙ্গীকার

  • ইসলামি শিক্ষা ও জেনারেল শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী একটি আদর্শ শিক্ষাকার্যক্রম পরিচালনা করা।
  • জাতীয় শিক্ষাক্রমের আলোকে ইসলামি ভাবধারায়, আনন্দময় পরিবেশে, সহজ পদ্ধতিতে শিশুদের পাঠদান করা।
  • তাজবিদ সহকারে সহিহ-শুদ্ধভাবে পবিত্র কুরআন শিক্ষা দেওয়া ও শিক্ষার্থীকে হিফজের উপযোগী করে গড়ে তোলা।
  • ইসলামি আকিদা, ইবাদাত, হাদিস, দু‘আ-মাসায়েল, সিরাতে নববি, আদব-আখলাক ও প্রয়োজনীয় আরবি ভাষা শিক্ষা দেওয়া।
  • শিক্ষার্থীকে এমনভাবে গড়ে তোলা, যেন সে পরে হিফজ মাদরাসা, কওমি, আলিয়া কিংবা স্কুল—যেকোনো ধারায় দক্ষতার সঙ্গে এগিয়ে যেতে পারে।
● অফিস খোলা